দুই মাসের বিরতিতে মাহি - MZamin

View on original source
Category: Latest
Share
Archive
Like

হাল সময়ের ছোট পর্দার মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। বিভিন্ন সময় নানা চরিত্রে অভিনয় করে হয়েছেন প্রশংসিত। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় মাহির। নাটকে অর্ধ যুগের ক্যারিয়ার তার। এই সময়ে অভিনয় দিয়ে ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। আসছে ঈদের জন্যও কমপক্ষে ১০টি নাটকে অভিনয় করে ফেলেছেন এ তারকা। তবে নতুন খবর হলো রমজানের ঠিক আগেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন তিনি। মোটামুটি অভিনয় থেকে দুই মাসের বিরতিতে গেছেন তিনি। এই সময়ে বোনের কাছে যুক্তরাষ্ট্রেই থাকবেন এ অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমেও বিরতির ইঙ্গিত দেন তিনি। মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন। অভিনেত্রী বলেন, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ। মাহি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী কোনো বিদায় নয়। তিনি বলেন, এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরবো, ইনশাআল্লাহ্। এদিকে, সামিরা খান মাহি এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে মানবজমিনকে বলেন, দুই মাসের বিরতি নিচ্ছি। টানা কাজের কারণে কখনো সেভাবে বিরতি নেয়া হয়নি। এবার নিজের জন্য সময় বের করেছি। এই সময়টার বেশির ভাগই যুক্তরাষ্ট্রে থাকবো। এখানে আমার বোন থাকে। খুব ভালো একটি সময় এখানে কাটাতে পারবো আশা করছি। মাহি বলেন, ঈদের নাটকের বেশ কিছু কাজ শেষ করে এসেছি। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে।

দুই মাসের বিরতিতে মাহি

স্টাফ রিপোর্টার

২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬

লিংক কপি হয়েছে!

ফন্ট সাইজ:

100%

(0)Comments