সারা বছর পুষ্টি দেয় বরবটি

সারা বছর পুষ্টি দেয় বরবটি
View on original source
Category: Health
Share
Archive
Like
বরবটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর একটি। এটি গ্রীষ্ম ও বর্ষাকালের সবজি হলেও বর্তমানে সারা বছরই চাষ করা যায় এবং বাজারে মেলে। বরবটি কাঁচাও খাওয়া যায়। বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিক্যানসার প্রোপার্টিস। এতে আরও রয়েছে ভিটামিন বি১, বি২, ক্লোরোফিল, রিবোফ্লাভিন, ফসফরাস, থায়ামিন, ফাইবার ও বিভিন্ন মিনারেল। উপকারিতা আয়রনের ঘাটতি মেটায় : বরবটিতে রয়েছে আয়রন। যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তারা বরবটি খেলে খুব তাড়াতাড়ি এই ঘাটতি পূরণ হবে। এছাড়া বরবটিতে থাকা ভিটামিন-সি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে। হার্টের সুরক্ষা দেয় : বরবটিতে থাকা ডায়েটারি ফাইবার এলডিএল (ক্ষতিকর) কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়ে হার্টের সুরক্ষা নিশ্চিত করে। এছাড়াও এটি উচ্চরক্তচাপ, বুক জ্বালাপোড়া প্রভৃতি সমস্যা দূর করতে ভূমিকা রাখে। অস্থিসন্ধির ব্যথা কমায় : শরীরের ভিটামিন কে-এর চাহিদা মেটাতে পারে বরবটি। ভিটামিন-কে অস্টিও আর্থ্রাইটিস রোগ উপশমে সহায়তা করে। আর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে : বরবটিতে থাকা সিলিকন হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। বরবটির বীজে থাকা ক্যালিসিয়াম হাড় শক্ত করতে সাহায্য করে। ক্যানসারের ঝুঁকি কমায় : বরবটিতে ফ্ল্যাভোনয়েড উপাদান ক্যাম্পফেরল ও কুয়ারসেটিন থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারনার হওয়ার সম্ভাবনা কমায়।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.