আইটিএফসির প্রতিনিধিদলের সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

আইটিএফসির প্রতিনিধিদলের সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক
View on original source
Category: Business
Share
Archive
Like
সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলটির নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা এবং আইটিএফসির অন্যান্য শীর্ষ প্রতিনিধিবৃন্দ। সিটি ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা দলের অন্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে একটি শক্তিশালী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রেখেছে। বর্তমানে সিটি ব্যাংকের আইটিএফসির সঙ্গে ৪ কোটি মার্কিন ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু আছে, যার মধ্যে ১ কোটি মার্কিন ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এই সুবিধাটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে সহায়তা করে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈঠকে উভয় পক্ষ কৌশলগত অংশীদারি পুনর্ব্যক্ত করে এবং রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃ-ওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার ক্ষেত্রগুলো আলোচিত হয়। উচ্চপর্যায়ের বৈঠকটি শরিয়াহ-সম্মত বাণিজ্য অর্থায়ন সমাধান আরও সম্প্রসারণ, প্রধান বাণিজ্য খাতগুলোকে সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ প্রবল এবং দেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সিটি ব্যাংক মনে করে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.