আরও ১০ সংসদীয় কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

আরও ১০ সংসদীয় কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
View on original source
Category: Politics
Share
Archive
Like
ত্রয়োদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) চিফ হুইপ নূরুল ইসলাম মনি আলাদাভাবে এসব কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। গঠিত কমিটিগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন আবুল খায়ের ভূঁইয়া। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে মুন্সী রফিকুল আলমকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন এ কে এম সেলিম রেজা হাবিব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে শামছুর রহমান শিমুল বিশ্বাসকে। নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন জয়নুল আবদিন ফারুক। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে খায়রুল কবির খোকনকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন মাহমুদা হাবীবা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরকতউল্লা বুলুকে। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবদুল ওয়াদুদ ভূঁঞা। এদিকে, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবর্তে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.