১৯৮০ থেকে ২০২৬, বৃত্ত যেন সম্পূর্ণ হল উৎপল চট্টোপাধ্যায়ের, আজীবনের স্বীকৃতি দিল CAB

১৯৮০ থেকে ২০২৬, বৃত্ত যেন সম্পূর্ণ হল উৎপল চট্টোপাধ্যায়ের, আজীবনের স্বীকৃতি দিল CAB
View on original source
Category: Sports
Share
Archive
Like
সন্দীপ সরকার, কলকাতা: তিনি ভারতীয় দলের হয়ে খেলেছেন। অথচ ভীষণ সাদামাটা জীবন। স্কুটার চালিয়ে এক মাঠ থেকে অন্য মাঠে ঘোরেন। মিতভাষী। প্রচারবিমুখ। প্রাক্তন বাঁহাতি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়কে জীবনকৃতি সম্মান দিল সিএবি। সোমবার ধনধান্য় অডিটোরিয়ামে তাঁকে আজীবনের স্বীকৃতি দিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ময়দানে ডেভিড নামে পরিচিত উৎপল বললেন, 'সৌরভ অনুরোধ করেছিল, এবার জীবনকৃতি তোমাকে দেওয়া হবে, আসবে তো? আসলে ও আমার চরিত্র জানে। পুরস্কারটা নেব কি না ভেবেছিলাম। তবে রাজি হই। আমি যে কখন কী করব, সেটা আমি নিজেও জানিনা কিন্তু আমি ওকে বলেছিলাম, নিশ্চয়ই যাব এবং সৌরভ সেই সম্মানটা আমাকে দিয়েছে এখানে।' আরও পড়ুন: অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের এরপরই উৎপল বললেন, '১৯৮০ সালে প্রথম সিএবির পুরস্কার পেয়েছিলাম। সেরা স্কুল ক্রিকেটার হয়েছিলাম। ২০২৬ সালে এসে আজীবনের স্বীকৃতি পেলাম। ১৯৮০ সালে যে স্বীকৃতি পেয়েছিলাম, আজকে বোধহয় তার শেষ হতে চলেছে। তার মাঝখানে হয়তো আমি সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছি, বেস্ট ক্রিকেটার হয়েছি, হয়তো এরকম অনেক কিছু পেয়েছি। তবে সিএবি থেকে এরকম একটা সম্মান এইভাবে পেয়ে হয়তো তার একটা আলাদা অনুভূতি রয়েছে। তার জন্য আমি আবার সিএবিকে ধন্যবাদ দেব, আবার সৌরভকে ধন্যবাদ দেব। এই যে এই যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আনার জন্য।' মহিলাদের বিভাগে জীবনকৃতি পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার পূর্ণিমা চৌধুরী। সোমবার পুরস্কার প্রাপকদের তালিকায় ছিলেন মহম্মদ শামি। ভারতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য তিনি। কিন্তু বাংলার ক্রিকেট সংস্থা তাঁকে সম্মান জানিয়েছেন। গত মরসুমের সেরা বোলারের পুরস্কার পেলেন শামি। যদিও দলীপ ট্রফির ফাইনালে খেলায় তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি। বর্ষসেরা ক্রিকেটার হলেন সুদীপ কুমার ঘরামি। 'জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার' হয়েছেন সুমন্ত গুপ্ত। মহিলাদের সিনিয়র পর্বে সেরা ক্রিকেটার হয়েছেন তনুশ্রী সরকার। সেরা অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেলেন আয়ুষ সিংহ। এই পর্বে সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন সুজাতা দে। সেরা অনূর্ধ্ব-২৩ বোলারের পুরস্কার পেয়েছেন সুখমিত সিংহ। অনূর্ধ্ব-১৯ পর্বে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন চন্দ্রহাস দাস। এই পর্বে সেরা বোলার হয়েছেন লক্ষ্মীরতন শুক্লর ছেলে অগস্ত্য শুক্ল। অনূর্ধ্ব-১৯ পর্বে সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন ঈপ্সিতা মণ্ডল। আরও পড়ুন: স্বার্থের সংঘাতের অভিযোগে ক্লিনচিট সিএবির অ্যাপেক্স সদস্যকে, চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা!

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.