নজরুল ইসলাম সিআইপিকে সংবর্ধনা

নজরুল ইসলাম সিআইপিকে সংবর্ধনা
View on original source
Category: Blend
Share
Archive
Like
চট্টগ্রাম: রাউজানের কদলপুর আইডিয়াল হাইস্কুলের উদ্যোগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউএইর ডিরেক্টর ও আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের ফাউন্ডার অ্যাডভাইজার মোহাম্মদ নজরুল ইসলামকে (সিআইপি) সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শিবলী আল সাদিক। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী। অতিথি ছিলেন ঊনসত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু মোহাম্মদ দুলাল, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শাহজাদা মকছুদুল আলম, উদ্যোক্তা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা খালেদ আনসারী, মো. জাহাঙ্গীর আলম, আবু হানিফ চৌধুরী মাছুম, কাজী মো. বাদশা ও জসিম উদ্দিন বাবু। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে প্রবাসী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। কদলপুর আইডিয়াল হাইস্কুলের অগ্রযাত্রায় প্রবাসী সমাজের সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। তাঁরা বলেন, শিক্ষার উন্নয়নে যারা দেশে-বিদেশে থেকে অবদান রাখছেন, তাদের যথাযথভাবে সম্মান জানানো হলে অন্যরাও সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে উৎসাহিত হবেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন জসীম উদ্দীন বাবু, কাজী ইউসুফ, মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র শিক্ষিকা ছৈয়দা রওশন আকতার লাকী, মোছাম্মৎ সাহেদা খানম মনি, শিপ্রা দে, বদিউল আলম, মো. সুমন শাহ, রণধন রুদ্র পাল, ফরহাদ হোসাইন, মিজানুর রহমান, নাঈমুল ইসলাম, শামসুর রহমান, মামুনুর রশীদ চৌধুরী, হালিমাতুজ সাদিয়া, রেশমি আকতার, ফুলু তালুকদার, ঝর্না চক্রবর্তী, মাওলানা হাসান আলী, মাওলানা ওমর ফারুক, আঁখি আকতার, শাকিলা পারভীন, মৌলানা শিহাব, এমরান হোসেন প্রমুখ।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.