আজ রিয়াল-ইন্টার দ্বৈরথ

আজ রিয়াল-ইন্টার দ্বৈরথ
View on original source
Category: Sports
Share
Archive
Like
ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ পরাশক্তিদের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭ মৌসুমের পর্দা উঠছে আজ। উদ্বোধনী দিনেই ফুটবলমোদীদের জন্য অপেক্ষা করছে একগুচ্ছ হাইভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচের রাত ১টায় সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রে সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদ ও ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলানের মুখোমুখি দ্বৈরথ। ইউরোপে নিজেদের রেকর্ড ১৫টি শিরোপার ঝুলিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে নামবে রিয়াল মাদ্রিদ। দলের আক্রমণে মূল ভরসা কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসাস জুনিয়র জুটির গতি ও গোলক্ষুধা। তবে ইন্টার মিলানের জমাট রক্ষণে ফাটল ধরানো সহজ হবে না। লাউতারো মার্তিনেসের বুদ্ধিদীপ্ত আক্রমণ ও ইন্টারের মাঝমাঠের গতিশীলতা মাদ্রিদের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। সাম্প্রতিক ফর্ম ও ঘরের মাঠের সুবিধা বিবেচনায় ম্যাচে এগিয়ে থেকে ফেভারিট হিসেবে মাঠে নামবে রিয়াল। দিনের অন্যান্য ম্যাচে একই সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটি লড়াই করবে পর্তুগিজ ক্লাব পোর্তোর বিরুদ্ধে। পেপ গার্ডিওলার ম্যানসিটি আর্লিং হলান্ডের দুর্দান্ত ফর্মের ওপর ভর করে পূর্ণ ৩ পয়েন্ট অর্জনে আশাবাদী। ইতিহাদ স্টেডিয়ামের মাঝমাঠে কেভিন ডি ব্রুইনার নিখুঁত পাস ও আক্রমণের ধার সামলানো পোর্তোর জন্য বেশ কঠিন হতে পারে। এ ম্যাচে ম্যানসিটির জয়ের সম্ভাবনাই বেশি। অন্যদিকে, বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে ডাচ ক্লাব ফেইয়েনোর্ডের। ইয়ামাল ও রাফিনিয়ার উইং ভিত্তিক আক্রমণাত্মক ফুটবল ফেইয়েনোর্ডের ভঙ্গুর ডিফেন্সকে কঠিন চাপে রাখতে পারে। ট্যাকটিকাল দিক দিয়ে পিছিয়ে থাকলেও নিজেদের মাঠে ফেইয়েনোর্ড অঘটন ঘটানোর সামর্থ্য রাখে। এর আগে রাত ১০টায় ৪৫ মিনিটে ক্লাব ব্রুগের বিপক্ষে খেলতে নামবে অ্যাস্টন ভিলা, এইকে খেলবে লাস্কের বিপক্ষে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.