এসআইয়ের বাসায় অভিযান

এসআইয়ের বাসায় অভিযান
View on original source
Category: Politics
Share
Archive
Like
কক্সবাজারে এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক সৌমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে হাজীপাড়া এলাকার কক্সবাজার আদালতে কর্মরত পুলিশের এসআই শহীদুল্লাহর বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় বাসা থেকে পুলিশ কর্মকর্তার শ্যালক আশিক মোমেন মেহেদী, তার স্ত্রী সাদিয়া ফারহানা ও সহযোগী সায়মন সরোয়ারকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ডিএনসি জানতে পেরেছে, আটকরা কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তবে মাদক কারবারের সঙ্গে পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহর সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.