দ্বিপক্ষীয় সম্পর্কের নির্দশন হিসেবে রাশিয়া ও উত্তর কোরিয়া তাদের যৌথ সীমান্তের ওপর দিয়ে প্রথম সংযোগ সড়ক সেতুটি চালু করেছে। এক কিলোমিটার দীর্ঘ এ সেতুটি রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের খাসান এবং উত্তর কোরিয়ার তুমানগাংয়ের মধ্যবর্তী তুমেন নদীর ওপর নির্মিত হয়েছে। এটি দুই দেশের যৌথ সীমান্তের এমন এক প্রত্যন্ত ও জনবিরল এলাকায় অবস্থিত, যা সমুদ্র উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে। গতকাল সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, এই নতুন সংযোগটি পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের গতি বাড়াবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। মিশুস্তিন বলেন, আমি নিশ্চিত আন্তঃসীমান্ত পরিবহন অবকাঠামোর এ সম্প্রসারণ বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতার আরও উন্নয়নে শক্তিশালী গতি সঞ্চার করবে। -দ্য গার্ডিয়ান
(0)Comments