বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৫

বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত ৫
View on original source
Category: Politics
Share
Archive
Like
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় ট্রলারে থাকা আরও তিনজন আহত হয়েছেন। রবিবার বিকালে মায়ারচর সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের ইমন খান (২২) ও শাকিব শিকদার (২৩)। রাঙ্গাবালী থানার এসআই সামিউল আলম জানান, সুমন খানের মালিকানাধীন মাছ ধরার ট্রলারে পাঁচজন জেলে বুড়াগৌরাঙ্গ নদীতে মাছ ধরতে নামেন। এ সময় বজ্রপাত হলে তাঁরা গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রাঙ্গাবালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইমন ও শাকিবকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে বজ্রপাতে তুফা প্রধান (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। গতকাল দুপুরে বৃষ্টির মধ্যে মাঠে সার ছিটানোর সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। মৃত তুফা স্বস্তিপুর গ্রামের মসজিদপাড়ার আবদুল মান্নান প্রধানের ছেলে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.