১২ দিন ধরে নেপালের বিদ্যুৎ আসছে না

১২ দিন ধরে নেপালের বিদ্যুৎ আসছে না
View on original source
Category: Politics
Share
Archive
Like
সাম্প্রতিক বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে নেপাল। ফলে ১২ দিন ধরে দেশটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসছে না। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট থেকে নেপালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্বাভাবিক সময়ে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও গড়ে প্রায় ৩৮ মেগাওয়াট পাওয়া যেত। ভারতের সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে এ বিদ্যুৎ বাংলাদেশে আসত। নেপালের কাঠমান্ডু পোস্ট বুধবার এক প্রতিবেদনে জানায়, দেশটির ভোটেকোশি নদী এলাকায় ভয়াবহ বন্যার কারণে কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে গেছে। ২৬ আগস্ট ভোটেকোশি নদী এলাকায় বন্যার পর নেপালের বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যায়। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পাওয়া নেপালের দুটি জলবিদ্যুৎ প্রকল্পও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো ২২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতার চিলিমে এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প। প্রকল্প দুটির বিদ্যুৎ উৎপাদন বর্তমানে বন্ধ রয়েছে। ভারতের সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল সম্প্রতি। তবে বন্যায় উৎপাদনকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.