ভারতে বিশ্ব দূরপাল্লা সাঁতারে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ৪ পদক

ভারতে বিশ্ব দূরপাল্লা সাঁতারে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর ৪ পদক
View on original source
Category: Blend
Share
Archive
Like
ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৬-এ দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রতিযোগিতায় এক স্বর্ণ, দুই রৌপ্য ও এক ব্রোঞ্জসহ মোট চারটি পদক জিতেছেন বাংলাদেশের সাঁতারুরা। রোববার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৯ কিলোমিটার পুরুষ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু ফয়সাল আহমেদ স্বর্ণপদক অর্জন করেন। একই ইভেন্টে ১৯ কিলোমিটার মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার জিতেছেন রৌপ্যপদক। এ ছাড়া ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে নৌবাহিনীর পলাশ চৌধুরী রৌপ্য এবং সেনাবাহিনীর নুর ইসলাম ব্রোঞ্জপদক অর্জন করেন। প্রতিযোগিতায় ৮১ কিলোমিটার পুরুষ ইভেন্টে ২৮ জন, ১৯ কিলোমিটার পুরুষে ৩৬ জন এবং ১৯ কিলোমিটার মহিলা ইভেন্টে ১৫ জন সাঁতারু অংশ নেন। বাংলাদেশ থেকে তিন ইভেন্টে মোট নয়জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.