নজরুল ইসলাম মজুমদারের আইল অব ম্যানের সম্পত্তি ফ্রিজ

নজরুল ইসলাম মজুমদারের আইল অব ম্যানের সম্পত্তি ফ্রিজ
View on original source
Category: Blend
Share
Archive
Like
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) এর আওতায় পাঠানো সব আইনি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যভুক্ত স্বশাসিত দ্বীপরাষ্ট্র আইল অব ম্যানের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বাংলাদেশের পাঠানো এমএলএআরটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের মালিকানাধীন 'Wan Property Limited'-সহ সংশ্লিষ্ট সম্পত্তি ও সম্পদ ফ্রিজ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক ও মুখপাত্র মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের বিষয়ে নজরদারি করা হচ্ছিল। তদন্তকারী সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে আইল অব ম্যান কর্তৃপক্ষ তদন্ত পরিচালনা করে 'Wan Property Limited'-এর সঙ্গে নজরুল ইসলাম মজুমদার ও নাসরিন ইসলামের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পায়। সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস শুল্ক-কর রেয়াতি সুবিধা পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিধিমালা ও স্থানীয় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটিসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি ও সম্পদ ফ্রিজ করার ব্যবস্থা নেয় আইল অব ম্যান কর্তৃপক্ষ।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.