অভিনেত্রী বাঁধনকে নির্যাতনকারী মনিরুলের বাড়িতে তালাবদ্ধ

অভিনেত্রী বাঁধনকে নির্যাতনকারী মনিরুলের বাড়িতে তালাবদ্ধ
View on original source
Category: Politics
Share
Archive
Like
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নির্যাতনকারী হিসেবে অভিযুক্ত মাদারীপুরের মনিরুল হাওলাদারের বিচার দাবি করেছে স্থানীয়রা। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন অভিনেত্রীর ওপর হামলার অভিযোগে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এদিকে বাঁধনের ওপর হামলাকারী মনিরুল হাওলাদারের মাদারীপুরের ধুরাইলের গ্রামের বাড়ি থেকে পালিয়েছে তার পরিবার। ঘটনা জানাজানি হলে হামলার ভয়ে তারা আত্মগোপনে চলে গেছে বলে এলাকাবাসীর ধারণা। তবে বিদেশের মাটিতে এমন ঘটনা ঘটনানো জন্য মনিরুলের শাস্তি হওয়ার দাবিও এলাকাবাসীর। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধুরাইল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি এলাকায় মনিরুলের গ্রামের বাড়িটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মনিরুল হাওলাদার খালাসীকান্দি এলাকার মৃত শাজাহান হাওলাদারের ছেলে। প্রায় দেড় বছর আগে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান তিনি। ইতালিতে যাওয়ার জন্য তিনি প্রায় ২৮ লাখ টাকা ব্যয় করেছেন এবং এখনও ওই ঋণ পরিশোধ করতে পারেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মনিরুল হাওলাদারের সৎভাই ওবায়দুল হাওলাদার বলেন, 'এখনও বাড়ি-ঘর করতে পারে নাই। ঋণের বোঝা মাথায়। টাকা-পয়সা কামানো বাদ দিয়ে দল করা শুরু করেছে। আমি সৎভাই, এক পয়সাও আমাকে দেয় না। বিদেশে বসে এ দেশের মান-সম্মান সব শেষ করে দিয়েছে। সরকার ওর বিচার করুক, আমরা ওর সঙ্গে নেই।' এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, ঘটনাটি জানার পরই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন বাড়ি-ঘরে হামলা করতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। ওখানের ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে, তিনি সব ধরনের সহযোগিতা করছেন।' Page 2

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.