রাউজানে কাপ্তাই সড়কে দুর্ঘটনা রোধে ছাত্রদলের বিশেষ বিলবোর্ড

রাউজানে কাপ্তাই সড়কে দুর্ঘটনা রোধে ছাত্রদলের বিশেষ বিলবোর্ড
View on original source
Category: Politics
Share
Archive
Like
রাউজানে কাপ্তাই সড়কে দুর্ঘটনা রোধে ছাত্রদলের বিশেষ বিলবোর্ড রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ন চট্টগ্রামের রাউজানে কাপ্তাই আঞ্চলিক মহাসড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের বসানো একটি বিভাজকে রাতের বেলায় নিয়মিত দুর্ঘটনা ঘটার কারণে সেখানে সোলার প্যানেলযুক্ত একটি সতর্কীকরণ বিলবোর্ড স্থাপন করেছে ছাত্রদল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চালক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কাপ্তাই সড়কের চুয়েট গেইটের সামনে এই বিলবোর্ডটি বসানো হয়। রাউজান উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পাহাড়তলী ইউনিয়ন শাখা জনসচেতনতামূলক এই উদ্যোগ গ্রহণ করে। স্থানীয়রা জানান, চুয়েট গেইট এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্মিত বিভাজকটির কারণে প্রায়ই রাতে দুর্ঘটনা ঘটে আসছিল। এই দুর্ঘটনা রোধে স্থাপন করা বিশেষ বিলবোর্ডটিতে সোলার প্যানেল যুক্ত করা হয়েছে। ফলে রাতের বেলা স্বয়ংক্রিয়ভাবে এতে আলো জ্বলবে এবং চালকরা দূর থেকেই সতর্ক হতে পারবেন। বিলবোর্ড স্থাপনের সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন হৃদয় এবং ইমাম গাজ্জালী কলেজ ছাত্রদল নেতা মিজান উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে ছাত্রদল নেতা মহিন, শাকিল, ওসমান, জোবায়েত এবং আরমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.