রাজশাহীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড

রাজশাহীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড
View on original source
Category: Politics
Share
Archive
Like
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তার গোডাউন থেকে ২০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা টিএসপি সার মজুত অবস্থায় উদ্ধার করা হয়। গোদাগাড়ী সদর এলাকার ডাইংপাড়ায় মেসার্স কৃষি ঘরে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গোডাউনে বিপুল পরিমাণ সার মজুত দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির সার ডিলার। সার মজুত ও বিক্রির বিষয়ে তাকে গত দুই মাসে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার গোডাউনে মজুত রাখার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় সোলাইমান পাটোয়ারীকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষকদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিপি/এসআর

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.