ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং প্রশিক্ষণ কোর্স চালু

ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং প্রশিক্ষণ কোর্স চালু
View on original source
Category: SciTech
Share
Archive
Like
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পাওয়ার অ্যান্ড এনার্জি ট্রেনিং একাডেমি (পিইটিএ)-এর উদ্যোগে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (পিএলসি) ল্যাব উদ্বোধন এবং 'মাস্টারিং পিএলসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন উইথ স্কাডা অ্যান্ড এইচএমআই' শীর্ষক পিএলসি প্রশিক্ষণ কোর্স গতকাল ইউআইইউ ক্যাম্পাসে চালু করা হয়। প্রশিক্ষণ কোর্সটির মূল লক্ষ্য হলো পিএলসি ও শিল্প অটোমেশন খাতে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য ইউআইইউর গ্র্যাজুয়েটদের ব্যবহারিক ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা। এর মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের (৪ওজ) ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সক্ষম করে তোলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর ইইই বিভাগের প্রফেসর ড. মো. ফয়াজ খান। এসময় উপস্থিত ছিলেন ইউআইইউর ইইই বিভাগের প্রফেসর ড. সিদ্দিক মো: লুৎফুল কবির এবং প্রফেসর ড. রকিবুল মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও আন্ডারগ্র্যাজুয়েট কো-অর্ডিনেটর ড. সাদিদ মুনীর। প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন- শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক ও শিল্পমুখী দক্ষতা অর্জন করাতে হবে। তিনি চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অটোমেশন, স্মার্ট প্রযুক্তি এবং আধুনিক শিল্পব্যবস্থার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি বলেন, নবপ্রতিষ্ঠিত পিএলসি ল্যাব ও প্রশিক্ষণ কোর্সটি শিক্ষার্থীদের পিএলসি ও শিল্প অটোমেশন বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি প্রফেসর ড. মো. ফয়াজ খান, তাঁর ব্যক্তব্যে পিএলসি ও শিল্প অটোমেশন বিষয়ে দক্ষ পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদার কথা তুলে ধরেন। শিল্পমুখী প্রশিক্ষণের মাধ্যমে একাডেমিক জ্ঞান ও বাস্তব কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তার মধ্যে বিদ্যমান ব্যবধান কমানো সম্ভব। এছাড়াও তিনি বলেন পিএলসি ল্যাব ও কোর্সটির মাধ্যমে গ্র্যাজুয়েটরা ইন্ডাস্ট্রিতে আরও কার্যকরভাবে অবদান রাখার জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে। অনুষ্ঠানের অন্যান্য বক্তারা আধুনিক শিল্পে পিএলসি প্রযুক্তির ক্রমবর্ধমান প্রয়োগ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, পিএলসি-ভিত্তিক অটোমেশন শিল্পকারখানার উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা, নির্ভরযোগ্যতা, নির্ভুলতা ও পরিচালনাগত নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি বাস্তব শিল্পপরিবেশে অটোমেশন প্রযুক্তির বহুমুখী প্রয়োগ সম্পর্কে জানার আহ্বান জানান। এই উদ্যোগ ইউআইইউর অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার পরিসরকে আরও সমৃদ্ধ করবে। যার ফলে, শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল ইন্ডাস্ট্রি অটোমেশনের চাহিদা মোকাবিলায় নিজেদেরকে সক্ষম করে গড়ে তুলবে। অনুষ্ঠানে ইউআইইউর বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিল্পখাতের বিশেষজ্ঞ, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.