Mobile Recharge Plan : বেসরকারি টেলিকম কোম্পানিগুলির থেকে অনেক সস্তায় দারুণ অফার নিয়ে এল BSNL। রাষ্ট্রায়ত্ত এই সংস্থায় আপনি পাবেন ৭২ দিনের দুর্দান্ত রিচার্জ। যেখানে প্রতিদিন ২ জিবি ডেটা ছাড়াও আপনাকে দেওয়া হচ্ছে আনলিমিটেড কলের সুবিধা। জেনে নিন, আরও কী কী দিচ্ছে কোম্পানি।
কত দাম, কী কী সুবিধা পাবেন আপনি ?মোবাইল রিচার্জ বর্তমানে আমাদের মাসিক খরচের অন্যতম জায়গা। যেখানে কম দামে বেশি পরিষেবা প্রায় পাচ্ছে না সাধারণ মানুষ। দেশবাসীর এই সমস্যার কথা মাথায় রেখেই দারুণ রিচার্জ প্ল্যান আনল BSNL। যেখানে ৪৮৫ টাকায় ৭২ দিনের মেয়াদ সম্পূর্ণ মোবাইল রিচার্জ প্ল্যান পাবেন আপনি। এখানে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।
নেট শেষ হয়ে গেলে কী করবেন ? পাশাপাশি আপনি পাবেন সব নেটওয়ার্কে যতখুশি কলের সুবিধা। সঙ্গে থাকছে দিনে ১০০টা করে SMS। এই রিচার্জ প্ল্যানে সবথেকে বেশি সুবিধা হল, এর ডেটা প্ল্যান। যেখানে দৈনিক ২ জিবি ডেটার কোট শেষ হয়ে গেলেও আপনার ইন্টারনেট চলবে। ৪০ kbps স্পিডে চলবে আপনার ইন্টারনেট। সেই ক্ষেত্রে প্রয়োজনীয় মেসেজ বা ন্যূনতম ইন্টারনেটের কাজ করতে পারবেন আপনি।
সম্প্রতি সব রিচার্জ প্ল্যানের চিন্তা বাড়াল ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) দুর্দান্ত এই অফার। যেখানে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি আপনাকে দিচ্ছে দিনে দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কলের সুবিধা। সঙ্গে থাকছে আরও অনেক কিছু। নীচে সেই বিষয়ে বিস্তারিত বিবরণ পাবেন আপনি।
কী কী সুবিধা পাবেন এই প্ল্যানেআপনিও যদি দিনে বেশি ডেটা ব্যবহার করেন, তাহলে এই মোবাইল রিচার্জ প্ল্যান আপনার জন্য আদর্শ। কোম্পানি এখানে আপনাকে দিচ্ছে দিনে ৩ জিবি ডেটা ছাড়াও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এখানেই শেষ নয়। আপনি পাচ্ছেন দিনে ১০০ করে SMS। মোট ৩০ দিনের মেয়াদে এই প্ল্যানের সুবিধা পাবেন গ্রাহক। এর দাম পড়বে ২৯৯ টাকা। যার অর্থ , আপনাকে মাসে একবারই রিচার্জ করতে হবে।
এই প্ল্যানের সবথেকে বড় প্লাস পয়েন্টে এর ডেটাBSNL-এর এই রিচার্জ প্ল্যানে সবথেকে বড় সুবিধে, এর দিনে ৩ জিবি ডেটার সুবিধা। যারা নিত্যদিন মুভি বা ভিডিয়ো দেখেন, তাদের জন্য আদর্শ এই ডেটা প্ল্য়ান। এখানে ভিডিয়ো গেমিং, ইন্টারনেট সার্ফিং ছাড়াও আপনি মিউজিক স্ট্রিমিংয়ের মতো সুবিধা পাবেন। মনে রাখবেন, কোনও কারণে আপনার ডেটা দিনে ৩ জিবি অতিক্রম করে গেলেও সমস্যা হবে না। কোনওভাবেই আপনার নেট কানেকশন বন্ধ হবে না। এরপর আপনার নেটের স্পিড ৪০ কেবিপিএস গতিতে পরিষেবা দেবে।
আরও পড়ুন : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল, এত কমে ধামাকা রিচার্জ প্ল্যান দিচ্ছে BSNL
(0)Comments