কুমিল্লায় ফসলি জমিতে পুঁতে রাখা নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় ফসলি জমিতে পুঁতে রাখা নারীর মরদেহ উদ্ধার
View on original source
Category: Politics
Share
Archive
Like
কুমিল্লার বরুড়ায় একটি ফসলি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুঁতে রাখা আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফসলি জমিতে মরদেহের অংশবিশেষ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বরুড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, অন্য কোথাও ওই নারীকে হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ফসলি জমিতে পুঁতে মাটি চাপা দিয়ে থাকতে পারে। মরদেহ ফুলে যাওয়ায় মাটি সরে গিয়ে সেটি স্থানীয়দের নজরে আসে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহটি এখানে পুঁতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।'

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.