ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ

ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ
View on original source
Category: Politics
Share
Archive
Like
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অপরাধপ্রবণতা নির্মূলে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করেছে পুলিশ। সমাবেশে অপরাধীদের সুপথে ফেরার সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি অপরাধ অব্যাহত রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় একটি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে পুলিশ সুপার কাঞ্চননগর এলাকাকে অপরাধ ও সন্ত্রাসীদের 'আঁতুড়ঘর' হিসেবে পরিচিতি পাওয়ার নেতিবাচক দিকটি তুলে ধরেন। তিনি বলেন, গুটিকয়েক অপরাধীর অপকর্মের দায় পুরো এলাকার মানুষ নিতে পারে না। তাই এই অঞ্চলে অপরাধের যে 'প্রোডাকশন হাউস' বা চক্র গড়ে উঠেছে, তা যেকোনো মূল্যে ধ্বংস করা হবে। জেলাজুড়ে সন্ত্রাসী ও মাদক কারবারিদের দমনে অভিযান আরও জোরদার করা হবে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া আলোচিত অপরাধী ডেভিড ইমন এবং স্থানীয় কালা মোবারকের সহযোগীদের উদ্দেশ্যে এসপি বলেন, যারা এই অপরাধচক্রের সঙ্গে জড়িত ছিলেন, তারা যদি ভালো পথে ফিরে আসতে চান তবে তাদের নির্দিষ্ট সময় দেওয়া হবে। তবে এই সুযোগের পরও যদি কেউ আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে তার বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীরা পাহাড়ে, মাটিতে, সাগরে কিংবা রাবার বাগানে যেখানেই আত্মগোপন করুক না কেন, পুলিশ তাদের খুঁজে বের করবেই। স্থানীয় বাসিন্দাদের প্রতি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মো. মাসুদ আলম বলেন, সাধারণ মানুষের মাঝে অপরাধীদের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ ও প্রতিরোধের স্পৃহা দেখা গেছে, তাকে শক্তিতে রূপান্তর করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন একযোগে কাজ করছে। স্থানীয় জনগণ আন্তরিকভাবে সহযোগিতা করলে অপরাধীরা এলাকায় আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কাঞ্চননগরের হারানো গৌরব ফিরিয়ে এনে একে একটি শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। ফটিকছড়ি থানার উদ্যোগে কাঞ্চননগর-মানিকপুর আহমদিয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে এই সুধী সমাবেশ ও সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই সুমন দাশের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ এবং ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান। এছাড়া স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান চৌধুরী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল তালুকদার, ইউনিয়ন জামায়াতের আমির সাইরান কাদের চৌধুরী, ইকবাল হোসেন, নিহত সাদ্দামের মা ও মাওলানা আনিছুর রহমান চৌধুরী সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.