হার্টে সফল অস্ত্রোপচার, দুই সপ্তাহ পর মাঠে ফিরবেন ম্যাকটমিনে

হার্টে সফল অস্ত্রোপচার, দুই সপ্তাহ পর মাঠে ফিরবেন ম্যাকটমিনে
View on original source
Category: Sports
Share
Archive
Like
হার্টের সমস্যার চিকিৎসায় স্কট ম্যাকটমিনের অস্ত্রোপচার সফল হয়েছে। মঙ্গলবার ম্যানচেস্টারের স্পায়ার ম্যানচেস্টার হাসপাতালে নাপোলির এই মিডফিল্ডারের অ্যাবলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৯ বছর বয়সী ম্যাকটমিনের হার্টে মৃদু ও ক্ষতিকর নয় এমন অনিয়মিত হৃদ্‌স্পন্দন ধরা পড়েছিল। চিকিৎসার পর দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন তিনি, এরপর অনুশীলনে ফিরবেন। ফলে বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচসহ বোলোনিয়া ও ফিওরেন্তিনার বিপক্ষেও খেলতে পারবেন না ম্যাকটমিনে। স্কটল্যান্ডের নেশন্স লিগের চার ম্যাচও মিস করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ১০ অক্টোবর আন্তর্জাতিক বিরতির পর ফ্রোসিনোনের বিপক্ষে ফিরতে পারেন। নাপোলির হয়ে সিরি আ-র প্রথম দুই ম্যাচে খেলেছিলেন ম্যাকটমিনে। ৩০ আগস্ট কোমোর বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে ৫৬ মিনিট খেলার পর তাকে তুলে নেওয়া হয়। এরপর ইন্টারের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের ম্যাচে ছিলেন না তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নাপোলিতে যোগ দেওয়ার পর থেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ম্যাকটমিনে। ২০২৪-২৫ মৌসুমে নাপোলির সিরি আ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদানও ছিল তার। এইচজেএস

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.