ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে: প্রধানমন্ত্রী
View on original source
Category: Politics
Share
Archive
Like
সংগৃহীত ছবি ডেঙ্গুর বিস্তার রোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সচেতন করার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার ওপরও গুরুত্ব দেন। একই সঙ্গে চারপাশের প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি। নিজের পরিবার থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলে তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে শিক্ষার্থীদের পড়াশোনা, শ্রেণি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, শুধু পড়াশোনায় মনোযোগ দিলেই হবে না; শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে খেলাধুলা, সময়ের সঠিক ব্যবহার এবং মানবিক মূল্যবোধের চর্চাও জরুরি। সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির দুই সদস্য ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং তাঁর পরামর্শ নিজেদের জীবনে অনুসরণ করার পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.