ধুনটে শিশু ধর্ষণ সহ বিভিন্ন মামলায় ১২ আসামি গ্রেপ্তার
বগুড়ার ধুনটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিআর, মাদক ও শিশু ধর্ষণ মামলাসহ বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের পাশাপাশি মাদক ও শিশু ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রয়েছে।
তাদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন। অভিযানকালে বিভিন্ন মামলার আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।ধুনট থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং বিভিন্ন মামলায় পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
(0)Comments