বাঁচা-মরার ম্যাচে আমিরাতকে ১০৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বাঁচা-মরার ম্যাচে আমিরাতকে ১০৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
View on original source
Category: Sports
Share
Archive
Like
এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে শেষ দিকে শারমিন আক্তারের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান করেছে নিগার সুলতানার দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। এরপর জুয়াইরিয়া ও অধিনায়ক নিগার সুলতানা মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ২৯ রান। ২০ বলে ২ চারে ১৬ রান করে জুয়াইরিয়া আউট হলে ভাঙে এই জুটি। এরপর ১১তম ওভারে ২৮ বলে ৩ চারে ২৩ রান করে ফেরেন নিগার। নিগারের বিদায়ের পর মাত্র ৫২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার দলের হাল ধরেন। ৩১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তার ব্যাটেই শেষ দিকে কিছুটা গতি পায় বাংলাদেশের রান। শারমিনের সঙ্গে জুটি গড়ার সময় শূন্য রানে ফিরেছিলেন স্বর্না আক্তার ও ফাহিমা খাতুন। দুজনই এক এক করে বল খেলেন। ১৮.৫ ওভারে দলীয় ৯৭ রানে শারমিন আউট হওয়ার পর শেষ দিকে নাহিদা আক্তার ও রাবেয়া খান দলকে তিন অঙ্কের ঘরে নিয়ে যান। নাহিদা ২৬ বলে ১৪ রান করেন, রাবেয়া ৪ বলে ৩ রানে অপরাজিত থাকেন। আমিরাতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল সুরক্ষা কোটে। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ইন্দুজা নন্দকুমার ২১ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আর্চারা সুপ্রিয়া ও জানানি থিরুক্কুমারান।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.