শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের
View on original source
Category: Politics
Share
Archive
Like
দিনাজপুরের বিরল উপজেলার রঘুপুর দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল তারা বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয়ের সামনে কাঞ্চন বাজারের বিভিন্ন মোড় ও সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেয়। তারা হুঁশিয়ারি দিয়ে বলে, যারা ন্যক্কারজনক হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। বিরল থানার ওসি আল এমরান জানান, হামলার ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে এজাহারনামীয় ১৪ ও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.