বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট প্রায় ৫ লাখ টাকার মালামাল

বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট প্রায় ৫ লাখ টাকার মালামাল
View on original source
Category: Politics
Share
Archive
Like
বরিশালের বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান শরীফ জানান, রাত ২টার দিকে সাত থেকে আটজনের একটি দল তাঁদের বাড়িতে ঢোকে। প্রথমে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেওয়া হয়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে মারধর করে হাত-পা বেঁধে ফেলা হয়। তাঁর ভাষ্য, এরপর তাঁর স্ত্রী ও ছেলেকেও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। পরিবারের কাছে থাকা টাকা ও স্বর্ণালংকার কোথায় রয়েছে, তা জানতে তাঁদের ভয়ভীতি দেখানো হয়। সিদ্দিকুর রহমান বলেন, 'আমার ছেলের বুকে পিস্তল ঠেকিয়ে ডাকাতেরা বলে, যা কিছু আছে সব বের করে দিতে। না হলে গুলি করবে।' পরিবারের অভিযোগ, এরপর ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে দ্রুত চলে যায় ডাকাতেরা। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে দাবি করেছে পরিবার। সিদ্দিকুর রহমান আরও জানান, ডাকাত দলের সদস্যদের হাতে পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করায় পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতেরা চলে যাওয়ার পর তাঁরা হাত-পায়ের বাঁধন খুলে প্রতিবেশীদের বিষয়টি জানান। খবর পেয়ে বাবুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গভীর রাতে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় মধ্য রাকুদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় রাতের পুলিশি টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এমএস/

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.