যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা নাসিক প্রশাসকের

যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা নাসিক প্রশাসকের
View on original source
Category: Business
Share
Archive
Like
নারায়ণগঞ্জ নগরীতে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নাসিক প্রাঙ্গণে নবায়নকৃত মিশুক, রিকশা, ভ্যান ও ঠেলাগাড়িতে ডিজিটাল নম্বরপ্লেট ও এনএফসি কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ নগরীকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ করতে অবৈধ অটোরিকশাসহ অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা নিয়ম ও আইন অমান্য করে অবৈধভাবে যানবাহন পরিচালনা করবেন, তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যারা নিয়ম মেনে বৈধভাবে যানবাহন পরিচালনা করবেন, তাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা ও সম্মান জানানো হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল নম্বরপ্লেট ও এনএফসি কার্ডের মাধ্যমে নবায়নকৃত যানবাহনের তথ্য সংরক্ষণ, দ্রুত শনাক্তকরণ ও সহজে যাচাই করা সম্ভব হবে। এতে যানবাহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কার্যক্রম আরও কার্যকর হবে। সিটি কর্পোরেশন সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল নম্বরপ্লেট ও এনএফসি কার্ডের মাধ্যমে নগরীর যানবাহনের সঠিক তথ্য সংরক্ষণ, দ্রুত শনাক্তকরণ ও কার্যকর মনিটরিং নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে বৈধ যানবাহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি যানজট নিরসন ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্য আহমেদুর রহমান তনু, নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.