চতুর্মুখী যানজটঅচল ১০ কিমি

চতুর্মুখী যানজটঅচল ১০ কিমি
View on original source
Category: Blend
Share
Archive
Like
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে ঢাকা-সিলেট মহাসড়কসহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কে ভয়াবহ যানজট হয়েছে। অচল হয়ে পড়ে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার। গতকাল দুপুর থেকে শুরু হওয়া এ যানজটে স্থবির হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা। চরম দুর্ভোগ পোহাতে হয়েছে হাজার হাজার যাত্রীকে। সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবদুল হালিম দেওয়ান বলেন, বিশ্বরোড গোলচত্বর এলাকায় সড়কের সংস্কার ও উন্নয়নকাজ চলমান রয়েছে। এর মধ্যে কিছু জায়গায় বড় বড় গর্ত থাকায় ভারী পণ্যবাহী গাড়ি বারবার আটকে যাচ্ছে। এতে তীব্র যানজট হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.