শিপ ক্রেন পরিচালনার সময় হৃদ্‌রোগে আক্রান্ত, হাসপাতালে উইন্সম্যানের মৃত্যু

শিপ ক্রেন পরিচালনার সময় হৃদ্‌রোগে আক্রান্ত, হাসপাতালে উইন্সম্যানের মৃত্যু
View on original source
Category: Health
Share
Archive
Like
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে (আউটার অ্যাঙ্কোরেজ) জাহাজে ক্রেন পরিচালনার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. বেলাল নামে এক উইন্সম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) আউটার অ্যাঙ্কোরেজে গমবাহী জাহাজ 'এটলাস'-এ ক্রেন পরিচালনার সময় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন বেলাল। পরে সহকর্মীরা তাকে দ্রুত জাহাজ থেকে নামিয়ে বোটযোগে তীরে নিয়ে আসেন। সেখান থেকে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। নবাব অ্যান্ড কোং নামে একটি শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠানে উইন্সম্যান হিসেবে কর্মরত ছিলেন মো. বেলাল। বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নবাব অ্যান্ড কোং-এর মুখপাত্র সাইফুল আলম কালবেলাকে বলেন, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর দ্রুততম সময়ে তাকে হাসপাতালে নেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু জীবন-মৃত্যু আল্লাহর হাতে। বেলাল দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে কাজ করেছে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.