জামায়াত নেতার ওপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জামায়াত নেতার ওপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
View on original source
Category: Politics
Share
Archive
Like
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৬ নম্বর বাংগাখাঁ ইউনিয়নের জামায়াত নেতা (রুকন) ও পল্লী চিকিৎসক মো. রাকিব হোসেনের ওপর বিএনপি ও যুবদলের অতর্কিত হামলার প্রতিবাদে উপজেলার জকসিন বাজারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গোলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার ৬ নম্বর বাংগাখাঁ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিলটি আভিরখিল মাদ্রাসা থেকে শুরু হয়ে জকসিন বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের চন্দ্রগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর শহর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, বাংগাখাঁ ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুর মোহাম্মদ রাসেল, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. কাউসার হামিদ, জামায়াত নেতা মাস্টার শাহ আলমসহ ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা রাকিব হোসেনের ওপর হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রতিবাদ মিছিল ও সমাবেশটি সঞ্চালনা করেন বাংগাখাঁ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রুহুল আমিন। বিপি/এনএস

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.