ইসলামী শরিয়াহর সুস্পষ্ট বিধান ও দেশের পারিবারিক-সামাজিক বাস্তবতা যথাযথভাবে বিবেচনা না করে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস করায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গতকাল বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৃদ্ধ মা-বাবার জীবনকালীন নিরাপত্তা ও ভোগাধিকার নিশ্চিত করার উদ্দেশ্য নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয়; কিন্ত একটি মানবিক সমস্যার সমাধান করতে গিয়ে ইসলামী শরিয়াহর সুস্পষ্ট বিধান এবং ভবিষ্যৎ উত্তরাধিকারীদের অধিকার নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। হেবা-ফারায়েজের বিধান অক্ষুন্ন রাখার নিশ্চয়তা ছাড়া সম্পত্তি হস্তান্তর আইন গ্রহণযোগ্য নয়। শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত ছাড়া সম্পত্তি হস্থান্তর আইনের সংশোধনী গ্রহণযোগ্য নয়। খেলাফত মজলিস : খেলাফত মজরিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের গতকাল এক যৌথ বিবৃতিতে বলেন, ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে অধিকতর পর্যালোচনা এবং প্রকাশ্য মতামত গ্রহণ না করে জাতীয় সংসদে সরকারি দল কর্তৃক পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ গ্রহণযোগ্য হবে না। তারা বলেন, পাস হওয়া বিলটির মাধ্যমে ইসলামী শরিয়াহসম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন মজলিসের শীর্ষ দুই নেতা। এই সিভিল আইনটি বাহ্যতদৃষ্টিতে সুন্দর মনে হলেও, এর মাধ্যমে একজন বা কয়েকজন উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দেওয়া এবং অন্যদের বঞ্চিত করার হাতিয়ারও হতে পার। যার ফলে শরিয়াহ সম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হতে পারে। বাংলাদেশ নেজামে ইসলাম পাটির্ : ইসলামী শরিয়াহর সুস্পষ্ট বিধান ও দেশের পারিবারিক-সামাজিক বাস্তবতা যথাযথভাবে বিবেচনা না করে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস করায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলটি বলেছে, বৃদ্ধ মা-বাবার জীবনকালীন নিরাপত্তা ও ভোগাধিকার নিশ্চিত করার উদ্দেশ্য নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয়; কিন্ত একটি মানবিক সমস্যার সমাধান করতে গিয়ে ইসলামী শরিয়াহর সুস্পষ্ট বিধান এবং ভবিষ্যৎ উত্তরাধিকারীদের অধিকার নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। গতকাল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর (ভারপ্রাপ্ত) আল্লামা আবদুল কাইয়ূম সোবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার এক যৌথ বিবৃতিতে বলেন,হেবা, ওয়াসিয়ত ও ফারায়েজ ইসলামী শরিয়াহর পৃথক ও সুস্পষ্ট বিধান। পবিত্র কোরআনে উত্তরাধিকারীদের অংশ নির্ধারণ করা হয়েছে এবং তা আল্লাহ তাআলার নির্ধারিত সীমার অন্তর্ভুক্ত।
নেতৃদ্বয় বলেন, শরিয়াহ-সংশ্লিষ্ট এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আইন পাসের আগে দেশের প্রখ্যাত আলেম-উলামা, মুফতি, ফকীহ ও শরিয়াহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ পর্যালোচনা প্রক্রিয়া থাকা উচিত ছিল। বাংলাদেশ খেলাফত আন্দোলন : বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এক বিবৃতিতে বলেছেন, 'ট্রান্সফার অফ প্রপার্টি ২০২৬ নামে জাতীয় সংসদে যে বিল পাস করা হয়েছে তা যেন কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে। কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো আইন দেশের জনগণ মেনে নেবে না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ : জাতীয় সংসদে উত্থাপিত 'ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬'-এ মুসলমানদের পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার পাশাপাশি শরিয়াহর সুস্পষ্ট বিধানসমূহের পূর্ণাঙ্গ প্রতিফলন নিশ্চিত করার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গতকাল সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে এই দাবি জানানো হয়। দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, দলের সিনিয়র সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।
বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশ : বাতিল প্রতিরোধ পরিষদ বাংলাদেশের সভাপতি ও খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল বলেন, নতুন কোনো আইন বা আইনের কোনো ধারা যেন পবিত্র কোরআন-সুন্নাহ নির্ধারিত মিরাস ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সম্মিলিত ইসলামী ঐক্যজোট : সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মাওলানা হারিছুল হক গতকাল সোমবার এক যুক্ত বিবৃতিতে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ক্ষমতায় আসার আগে জনগণের সাথে ওয়াদা করেছিলেন যে, ক্ষমতায় গেলে কুরআন এবং সুন্নাহ বিরোধী কোন আইন পাস করবেন না। কিন্ত কার পরামর্শে এবং কোন যুক্তির ভিত্তিতে সংসদে স্পষ্ট কোরআনে বর্ণিত আইনের ব্যত্যই ঘটিয়ে সংসদে আইন পাস করলেন এটা আমাদের বোধগম্য নয়। খেলাফত আন্দোলন : জাতীয় সংসদে ট্রান্সফার অফ প্রপার্টি ২০২৬ নামে কোরান সুন্নাহ বিরোধী বিল পাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী ও মহাসচিব মুফতি ফরুল ইসলাম। নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, আল্লাহ তায়ালার বন্টন নীতির বিরুদ্ধে গিয়ে নিজেদের বুদ্ধিমত মানুষের শুভাকাক্সক্ষী হওয়া মানে সরাসরি কুরআন হাদিসের বিরুদ্ধাচারণ করা এবং মহান আল্লাহতালার বন্টন নীতির বিরুদ্ধে গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত : জাতীয় সংসদে উত্থাপিত 'ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬'-এর শরিয়াহ গত দিক গভীরভাবে যাচাই-বাছাই করার জন্য দেশের শীর্ষস্থানীয় আলেম, মুফতি ও ফকিহদের মতামত গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ ও পরামর্শ ব্যক্ত করেন।
(0)Comments