ফিফার অর্থায়নে রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টার

ফিফার অর্থায়নে রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টার
View on original source
Category: Blend
Share
Archive
Like
প্রায় চার বছরের দীর্ঘ আইনি ও পরিবেশগত জটিলতা কাটিয়ে অবশেষে কক্সবাজারে কাক্সিক্ষত জমির মালিকানা পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে বহুল আলোচিত এই টেকনিক্যাল সেন্টারের জন্য কক্সবাজারের রামুতে ১৫.২০ একর জমি বাফুকে ৩০ বছরের জন্য লিজ দিয়েছে সরকার। গতকাল কক্সবাজারে এক আনুষ্ঠানিকভাবে স্থানীয় জেলা প্রশাসক এম এ মান্নান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ-সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। কাজী সালাউদ্দিনের মেয়াদে সংরক্ষিত বনাঞ্চলে জমি বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হলে ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার তা বাতিল করে। অবশেষে নতুন জমি পাওয়ার মাধ্যমে ফিফার এই মেগা প্রকল্পের অনিশ্চয়তা দূর হলো। বাফুফের পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক মানের এই টেকনিক্যাল সেন্টারে থাকবে তিনটি আধুনিক ফুটবল মাঠ, খেলোয়াড় ও কোচদের জন্য দুটি চারতলা ডরমিটরি, সুইমিং পুল, জিমনেসিয়াম, আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, ক্যানটিন এবং কনফারেন্স রুম। দেশের ফুটবলের পাইপলাইন শক্তিশালী করতে এবং পেশাদার অবকাঠামো নির্মাণে এই কেন্দ্রটি মাইলফলক হয়ে থাকবে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.