কৈফিয়ত

কৈফিয়ত
View on original source
Category: Blend
Share
Archive
Like
Photo:Collected. 'আমি বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে ভূটান চলে যেতে' চেয়েছিলাম, কিন্তু যেতে পারলাম না। পারলাম না, কেননা — সার্ভিস চার্জ কারেন্ট বিল গ্যাস বিল পত্রিকা বিল ময়লার বিল ইন্টারনেটের বিল আরো আরো বিল আমাকে টেনে রাখলো। পারলাম না, কেননা — কয়েকজন আমার কাছে কয়েকলাখ টাকা পায় তাদের কষ্টের টাকা না দিয়ে কবরে গিয়েও শান্তি পাবো না। পারলাম না, কেননা — এই শহরের এককোণে আমার মায়ের কবর আছে। পারলাম না, কেননা — এই দেশে এখনো অনেকগুলো মফস্বল শহর আছে। পারলাম না, কেননা — আমি পারি না। হে বাজারের ব্যাগ হে ভূটানের যাত্রী হে নান্দনিক কবি তোমরা সবাই মিলে আমাকে মাফ করে দাও। ফেব্রুয়ারি/২০২৩ Leave a comment Share Thanks for reading The Other of the East! Subscribe for free to receive new posts and support my work.

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.