ওবায়দুল করিমের বিদেশ গমনের বিরুদ্ধে রিভিশনে যাবে দুদক

ওবায়দুল করিমের বিদেশ গমনের বিরুদ্ধে রিভিশনে যাবে দুদক
View on original source
Category: Politics
Share
Archive
Like
অরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের তিন মাসের জন্য বিদেশ গমনে আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়ে বলেন, গতকাল রোববার ওবায়দুল করিমের এক আবেদনের শুনানি শেষে আদালত তাকে তিন মাসের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দেন। এরপরই ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুদক। তিনি বলেন, নিম্ন আদালতের আদেশের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে এবং আদেশটি স্থগিতের জন্য দ্রুত উচ্চ আদালতে রিভিশন পিটিশন দায়ের করবে দুদক। দুদক সূত্রে জানা গেছে, ওবায়দুল করিমের বিরুদ্ধে দুদকের একাধিক অনুসন্ধান চলছে ও মামলা রয়েছে। অভিযোগের মধ্যে অবৈধ সম্পদ অর্জন, অর্থের অনিয়ম এবং আর্থিক লেনদেনে অসংগতির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ অবস্থায় তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আদেশকে গুরুত্বের সঙ্গে দেখছে কমিশন। ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে মার্কেন্টাইল ব্যাংক থেকে প্রায় ৫০৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ওবায়দুল করিমসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়া ওবায়দুল করিম এবং তার স্ত্রী আরজুদা করিমের সম্পদের হিসাব চেয়েও নোটিস দিয়েছে সংস্থাটি। আরএম/এএমকে

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.