মাত্র ৮ ঘণ্টায় ঢাকা থেকে পণ্য যাবে ভোলায়

মাত্র ৮ ঘণ্টায় ঢাকা থেকে পণ্য যাবে ভোলায়
View on original source
Category: Tourism
Share
Archive
Like
দ্বীপজেলা ভোলার সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ ও দ্রুত করতে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত নৌপথে সরাসরি ফেরি সার্ভিস চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুর ফেরিঘাটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 'বেগম সুফিয়া কামাল' ও 'বেগম রোকেয়া' নামে ফেরি দু'টি সাত থেকে মাত্র ৮ ঘণ্টায় কাঁচপুর থেকে ইলিশা পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ভোলা একটি দ্বীপাঞ্চল হওয়ায় মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে আরও কয়েক বছর সময় লাগবে। এর মধ্যে কাঁচপুর-ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিস ভোলার মানুষের জন্য একটি প্রয়োজনীয় ও জনবান্ধব যোগাযোগব্যবস্থা হিসেবে কাজ করবে। এই ফেরির মাধ্যমে ঢাকা থেকে দ্বীপজেলা ভোলা পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে ৭/৮ ঘণ্টা, দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যের নতুন সূচনা তৈরি করবে। এছাড়াও নৌপরিবহন খাতে গত ১০ বছরে প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, বছরে গড়ে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা লোকসান হয়েছে। এর অন্যতম কারণ যাত্রীসংকট। ফেরি সেবার মান ও সংখ্যা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করছি। পাশাপাশি শৃঙ্খলা ও যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঢাকার সঙ্গে ভোলার সরাসরি সড়কপথে যোগাযোগ নিশ্চিত করতে প্রকল্প প্রস্তাবনা রয়েছে বলেও জানান মন্ত্রী। এদিকে, বিআইডব্লিউটিসি'র কর্মকর্তারা জানিয়েছেন, কাঁচপুর থেকে ইলিশা পর্যন্ত এ ফেরি সার্ভিস বিরতিহীন থাকবে। প্রতিটি ফেরির ধারণক্ষমতা প্রায় ২৮০ টন। পণ্যের পাশাপাশি যাত্রী পরিবহনেরও সুবিধা রয়েছে। ঢাকার সঙ্গে সরাসরি এ ফেরি যোগাযোগ চালু হওয়ায় ভোলার সঙ্গে নারায়ণগঞ্জ, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিপি/এনএস

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.