আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ

আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ
View on original source
Category: Politics
Share
Archive
Like
চলতি বছরের আগস্টে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৬৪ জন। নিহতদের মধ্যে ১১ জন শিক্ষক, চারজন সাংবাদিক, তিনজন চিকিৎসক ও ৬১ জন শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) আগস্ট মাসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল আরএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৫ দশমিক ৫১ জন। গত জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৩ দশমিক ৪১ জন। এ হিসেবে আগস্ট মাসে প্রাণহানি প্রায় ১৬ শতাংশ (১৫.৬৫) বেড়েছে। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। আগস্টে নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। যানবাহন হিসাবে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬, যা মোট নিহতের ৩৬.৫৯ শতাংশ। মোট দুর্ঘটনার ৩৫.৬৭ শতাংশ ঘটেছে মোটরসাইকেলে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.