মুরগির ওজনে কারসাজি, বিক্রেতাকে ‘জরিমানা' করল বাজার কমিটি

মুরগির ওজনে কারসাজি, বিক্রেতাকে ‘জরিমানা' করল বাজার কমিটি
View on original source
Category: Politics
Share
Archive
Like
মুরগির ওজনে কারসাজি, বিক্রেতাকে 'জরিমানা' করল বাজার কমিটি লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫২ অপরাহ্ন চট্টগ্রামের লোহাগাড়ায় মুরগির ওজনে কারসাজি করে ক্রেতার সঙ্গে প্রতারণার দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা 'জরিমানা' করেছে বাজার পরিচালনা কমিটি। তিন কেজি ৩০০ গ্রামের মুরগি বিক্রি করে ওজনে এক কেজির বেশি কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) লোহাগাড়া উপজেলার বটতলী কাঁচাবাজারে ওজনে কারসাজির এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বটতলী কাঁচাবাজারের একটি দোকান থেকে এক ক্রেতা তিন কেজি ৩০০ গ্রাম ওজনের একটি মুরগি কেনেন। তবে মুরগিটি নিয়ে বাড়ি ফেরার পথে তাঁর সন্দেহ হয়। পরে তিনি অন্য একটি দোকানে গিয়ে মুরগিটি পুনরায় ওজন করেন। সেখানে মুরগিটির ওজন পাওয়া যায় মাত্র দুই কেজি ২০০ গ্রাম। অর্থাৎ বিক্রির সময় দেখানো ওজনের তুলনায় মুরগিটির ওজন এক কেজি ১০০ গ্রাম কম ছিল। বিষয়টি জানতে পেরে বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ছরওয়ার আকতার অভিযুক্ত ব্যবসায়ীকে ডেকে পাঠান। এরপর ওই মুরগি ও ওজনযন্ত্র যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে দুই হাজার টাকা 'জরিমানা' করা হয়। বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ছরওয়ার আকতার জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত ব্যবসায়ীকে দুই হাজার টাকা 'জরিমানা' করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রতারণার পুনরাবৃত্তি হলে দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও তাঁকে সতর্ক করা হয়েছে। এই ঘটনার পর বাজারে পণ্য বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও সতর্ক ও স্বচ্ছ থাকার আহ্বান জানান ছরওয়ার আকতার। একই সঙ্গে পণ্য কেনার সময় ক্রেতাদেরও ওজন ও মূল্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দেন তিনি।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.