আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
View on original source
Category: Politics
Share
Archive
Like
আওয়ামী লীগের গুম, খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের পলাতক আসামি ও দুর্বৃত্তদের বিচারের আওতায় আনতে সরকার কাজ করছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের (ঢাকা-১৪) আনা বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আমাদের একটাই অঙ্গীকার হবে, প্রতিশ্রুতি হবে—আমরা এখানেই বিতর্ক করব, তর্ক করব, দ্বিমত হব, সংখ্যাগরিষ্ঠ হব। তিনি আরও বলেন, 'জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সুদৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করে গণতন্ত্রের ঝান্ডাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব, এই প্রত্যাশা সবার কাছে করি। আওয়ামী লীগ সরকারের আমলের নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, '২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একটি ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। এই ১৭ বছর ধরে হামলা, মামলা, গুম ও খুনের মধ্য দিয়ে এই জাতি অতিক্রম করেছে। এসব নির্যাতনের প্রধান হাতিয়ার ছিল শেখ হাসিনার পরে নম্বর ওয়ান বেনজীর আহমেদ এবং জেনারেল জিয়াউল আহসান।' তিনি বলেন, 'আমরা জিয়াউল আহসানকে আইসিটি কোর্টে আনতে পেরেছি, কিন্তু অবস্থা বুঝে বেনজীর আগেই পালিয়েছে।' বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ফ্যাসিবাদের দোসরদের ফিরিয়ে আনতে ও বিচার করতে আমাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত আছে। এই প্রক্রিয়ায় আমাদের দায়ী না করে আপনারা সহযোগিতা করলে আমরা খুশি হব।'

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.