খুনের আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুনের আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
View on original source
Category: Politics
Share
Archive
Like
পাবনার আটঘরিয়ায় আলোচিত তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে (৬০) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আদম আলী আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকালে একদন্ত বাজারে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার পথরোধ করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। আটঘরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে। একদন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন জানান, আদম বিএনপির এ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। ভাইদের হাতে বোন খুন : জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হামলায় গুরুতর আহত বিলকিস বানু (৫০) মারা গেছেন। বিলকিস সদর উপজেলার হরিপুর গ্রামের হেলাল উদ্দীনের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে সদর থানায় হত্যা মামলা করেছেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.