‘ওয়ান বাই মেটলাইফ' অ্যাপে নতুন ফিচার চালু করল মেটলাইফ

‘ওয়ান বাই মেটলাইফ' অ্যাপে নতুন ফিচার চালু করল মেটলাইফ
View on original source
Category: Health
Share
Archive
Like
মেটলাইফ বাংলাদেশের 'ওয়ান বাই মেটলাইফ' মোবাইল অ্যাপে '৩৬০ হেলথ স্কোর' নামের নতুন এক ফিচারের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক নিয়ে 'ওয়ান বাই মেটলাইফ' অ্যাপটি একই ডিজিটাল প্ল্যাটফর্মেই আর্থিক সুরক্ষা, বীমা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রদান করছে। নতুন যুক্ত হওয়া 'থ্রি সিক্সটি হেলথ স্কোর' ফিচারের মাধ্যমে গ্রাহকেরা তাদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতা পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বিশেষ স্কোর সিস্টেম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বাংলাদেশে দিন দিন ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাপন, আর্থিক সচেতনতা ও সুস্থতা বজায় রাখার এমন সুযোগ ব্যক্তি ও পরিবারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, 'আমাদের ডিজিটাল সেবায় 'থ্রি সিক্সটি হেলথ স্কোর' এক নতুন মাত্রা যোগ করেছে। এটি গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।' দেশের শীর্ষস্থানীয় জীবনবিমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ উদ্ভাবন, উন্নত সেবা ও গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে বীমা খাতের অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি বর্তমানে ১০ লাখেরও বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.