জার্মানির বিদ্যুৎ গ্রিডে নাশকতার অভিযোগ, সন্দেহভাজন গ্রেপ্তার

জার্মানির বিদ্যুৎ গ্রিডে নাশকতার অভিযোগ, সন্দেহভাজন গ্রেপ্তার
View on original source
Category: Politics
Share
Archive
Like
জার্মানিতে বিদ্যুৎ উপকেন্দ্রে এক সপ্তাহ ধরে ধারাবাহিক নাশকতার চেষ্টার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৪৮ বছর বয়সী ড্যানিয়েল ভি নামের ওই ব্যক্তিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আচেনের কাছে ভাইসভাইলার এলাকায় গাড়ি থামিয়ে আটক করা হয়। তদন্তকারীরা কয়েক দিন ধরে তাকে খুঁজছিলেন। অভিযোগ, লিগনাইটভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে যুক্ত কয়েকটি উপকেন্দ্রে নাশকতার চেষ্টা চালানো হয়েছিল। সোমবার সন্ধ্যায় ভাইসভাইলার বিদ্যুৎকেন্দ্রের কাছে কয়েকটি হাতে তৈরি যন্ত্র উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের মতে, এগুলো আগের নাশকতার ঘটনায় ব্যবহৃত যন্ত্রের সঙ্গে একই ধরনের। জার্মানির ব্রান্ডেনবুর্গ, নর্থ রাইন-ভেস্টফালিয়া ও স্যাক্সনি রাজ্যেও গত সপ্তাহে একই ধরনের যন্ত্র পাওয়ার খবর পাওয়া যায়। প্রথম নিশ্চিত নাশকতার ঘটনা ঘটে ১ সেপ্টেম্বর। পূর্ব জার্মানির ইয়েনশভালদে লিগনাইট বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে যুক্ত উপকেন্দ্র এবং কোলনের পশ্চিমে বার্গহাইম এলাকার কয়েকটি স্থাপনা লক্ষ্য করে এসব হামলার চেষ্টা চালানো হয় বলে জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.