ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র

ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র
View on original source
Category: Business
Share
Archive
Like
বাংলাদেশে আরও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গতকাল রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা, আমদানি নীতি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃ গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) নির্মাণের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে এ ধরনের অবকাঠামো প্রকল্পে কাজ করতে অত্যন্ত আগ্রহী। বড় প্রকল্পে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হলে বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়বে। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে স্বাগত জানানো হবে। দ্রুততম সময়ে এফএসআরইউ সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। স্বল্প সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা উপস্থাপন করতে পারলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। জ্বালানি সহযোগিতার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক সরবরাহকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান 'গানভর'-এর সঙ্গে বাংলাদেশের চুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো, বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা, বাণিজ্য পরিবেশ সহজ করা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি খাতে অংশীদারি নিয়ে আলোচনা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান এবং মার্কিন দূতাবাসের ইকোনমিক চিফ এঞ্জেলো পালাজ্জেলো উপস্থিত ছিলেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.