কোম্পানি আইন সংশোধনে সময় দেওয়া হবে

কোম্পানি আইন সংশোধনে সময় দেওয়া হবে
View on original source
Category: Business
Share
Archive
Like
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, ব্যবসা সহজীকরণে কোম্পানি আইন সংশোধনে মতামত দিতে যত সময় লাগে ব্যবসায়ীদের তত দিন সময় দেওয়া হবে। মতামত দিতে ৩০ দিন লাগলে ৩০ দিন নেন, ৬০ দিন লাগলে ৬০ দিন নেন। কিন্তু মনে রাখতে হবে আমাদের আরও এজেন্ডা আছে। গতকাল রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে কোম্পানি আইন-১৯৯৪ এর খসড়া সংশোধনী নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক সভাপতিত্ব করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৯৪ সালে কোম্পানি আইন প্রণয়নের পর দুবার সংশোধন করা হয়েছে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইনটিকে আরও যুগোপযোগী করা প্রয়োজন। ব্যবসাবাণিজ্যের নিয়ম ও পদ্ধতি সহজীকরণের ক্ষেত্রে বিশ্বের যেসব দেশ ভালোভাবে কার্যকর ব্যবস্থা পরিচালনা করছে, তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.