দায়িত্ব পালনে জাতিসংঘের বাইরের কারও নির্দেশনা নেব না: খলিলুর রহমান

দায়িত্ব পালনে জাতিসংঘের বাইরের কারও নির্দেশনা নেব না: খলিলুর রহমান
View on original source
Category: Politics
Share
Archive
Like
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, দায়িত্ব পালনের বিষয়ে জাতিসংঘের বাইরের কোনো সরকারের বা অন্য কোনো উৎসের নির্দেশনা গ্রহণ করবেন না। তিনি জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধির আলোকে কার্যক্রম পরিচালনা করবেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন ড. খলিলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেন ড. খলিলুর রহমান। শপথবাক্য পাঠ করে ড. খলিলুর রহমান বলেন, 'আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি—জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আমার ওপর অর্পিত কর্তব্য ও কার্যাবলি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা এবং বিবেক ও সততার সঙ্গে পালন করব। জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধির আলোকে আমি শুধু জাতিসংঘের স্বার্থে এই কার্যাবলি সম্পাদন করব।' তিনি আরও বলেন, 'আমার দায়িত্ব পালনের বিষয়ে এই সংস্থার বাইরের কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে নির্দেশনা চাইব না বা গ্রহণ করব না।' আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। গত ২ জুন জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিরা নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস. কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন। ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.