জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান
View on original source
Category: Politics
Share
Archive
Like
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ ও সর্বজনীন বহুপক্ষীয় ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন ড. খলিলুর রহমান। এই দায়িত্বের মাধ্যমে তিনি সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিত্ব থাকা এই ফোরামে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, দারিদ্র্য দূরীকরণসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে আগামী এক বছর ড. খলিলুর রহমানের নেতৃত্বে সাধারণ পরিষদের কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করবে। শপথ গ্রহণের পর দায়িত্বের অংশ হিসেবে বাংলাদেশ সময় বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে নতুন অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রমে সভাপতির দায়িত্ব পালনের সূচনা হবে। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। অধিবেশনজুড়ে বৈশ্বিক বিভিন্ন সংকট, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপক্ষীয় ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়গুলো আলোচনায় আসবে। এসব কার্যক্রমে সভাপতির দায়িত্বে থেকে ড. খলিলুর রহমান সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও গঠনমূলক সংলাপ বজায় রাখার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.