নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী জাতীয় নগর ফোরাম-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নগরায়ণকে শুধু বড় বড় ভবন নির্মাণ, সড়ক, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হিসেবে দেখলে হবে না। নগরবাসীর জীবনযাত্রার মান, সুখ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই নগর উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত।
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক
তিনি বলেন, নগর পরিকল্পনা প্রণয়নের সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজন বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। বিত্তবানরা নিজেদের প্রয়োজন অনেকটাই পূরণ করতে পারলেও দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাষ্ট্র ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন।
ড. আবদুল মঈন খান আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। নগরায়ণের সঙ্গে স্থানীয় সরকার ও কার্যকর শাসনব্যবস্থা ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।
সাশ্রয়ী মূল্যে উন্নত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে চায় সরকার
স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এ ফোরামে পল্লি এলাকার আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জনস্বাস্থ্য, নগর উন্নয়ন পরিকল্পনা এবং কার্যকর নগরসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও নগর উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
(0)Comments