কুড়িগ্রামে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার
View on original source
Category: Politics
Share
Archive
Like
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার পর হাসপাতালে বেনামে চিকিৎসা নিতে গিয়ে এক মাদককারবারি গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার সহযোগীসহ ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন গছিডাঙ্গা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে শামিম মিয়া (৩২) এবং আজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৯)। পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতার সহায়তায় দুইজনকে আটক করা হয়। এ সময় শামিম মিয়া স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালিয়ে যান। পালানোর সময় তিনি নিজেও পায়ে আঘাত পান এবং পরিচয় গোপন করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তল্লাশি চালায়। পরে সদর উপজেলা হাসপাতালে বেনামে চিকিৎসাধীন অবস্থায় শামিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তার দুইজন পরিবহন শ্রমিকের ছদ্মবেশে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। বিশেষ করে সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক এলাকায় মাদক কারবার দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.