বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র-সমাজ প্রতিষ্ঠা। কিন্তু গত দুই বছরে ধনী-গরিবের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বৈষম্য প্রকট হয়েছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির ঢাকা মহানগরের শিক্ষাক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সাইফুল হক। সভায় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
সাইফুল হক বলেন, গণ অভ্যুত্থানের আকাক্সক্ষা ছিল সামাজিক, অর্থনৈতিক ও চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। শিক্ষাক্ষেত্রেও নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে, যা বন্ধ করা দরকার। বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় সংগঠক মামুন উদ্দিন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দীপংকর চন্দ্র কর, মাহমুদ আলভী, রাজু আহমেদ, ইমরান হোসেন সরকার, ইভা আকতার প্রমুখ।
(0)Comments