টম হল্যান্ডের বাজিমাত

টম হল্যান্ডের বাজিমাত
View on original source
Category: Entertainment
Share
Archive
Like
নিউইয়র্কের রাস্তায় জাল বুনে এতদিন ধরে দর্শকদের বিনোদন দিয়েছেন 'স্পাইডারম্যান' টম হল্যান্ড। তবে এবার কোনো সাধারণ সাফল্যের গল্প নয়, বরং হলিউডের বক্স অফিসের ইতিহাসে এক মহাকাব্যিক রেকর্ড গড়ে শিরোনামে উঠে এলেন এই ৩০ বছর বয়সি ব্রিটিশ তারকা। মার্ভেল ফ্র্যাঞ্চাইজির তাঁর সর্বশেষ ছবি 'স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে' বিশ্বজুড়ে আয়ের সমস্ত রেকর্ড ওলটপালট করে দিচ্ছে। আর এই এক ছবির হাত ধরে টম হল্যান্ড জায়গা করে নিলেন হলিউডের সর্বকালের সেরা সর্বোচ্চ আয়কারী অভিনেতাদের অভিজাত তালিকায়। এ তালিকায় বর্তমানে জো সালডানা এবং স্কারলেট জোহানসনের পরেই তৃতীয় স্থানে নাম লিখিয়েছেন টম হল্যান্ড। এর ফলে বক্স অফিসের ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে সেরা তিনে প্রবেশ করার ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করলেন তিনি। উত্তর আমেরিকায় টানা পাঁচ সপ্তাহ এক নম্বর আসনটি নিজের দখলে রেখেছে 'স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে'। সদ্য সমাপ্ত সপ্তাহান্তেই কেবল যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ছবিটি প্রায় ২ কোটি ২২ লাখ ডলার (২৩.২ মিলিয়ন) ব্যবসা করেছে। আর এই নতুন সংযোজনের ফলে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে আনুমানিক ২৩৩ কোটি ডলারে (২.৩৩ বিলিয়ন)।

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.