জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী
View on original source
Category: Politics
Share
Archive
Like
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক এ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর বক্তব্যে আসন্ন ৮১তম অধিবেশনে বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকা পালনের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ড. খলিলুর রহমান। জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণ পর্বের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সময় রাত একটায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান। ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে এ উদ্বোধনী বৈঠকের মাধ্যমেই অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ জার্নাল/সিএম

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.